সৃষ্টির আদি হতে মানুষ প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ করে আসছে। প্রাকৃতিক শিক্ষাকে পরিচালিত ও গতিশীল করার জন্য পরিবার,সমাজ,সংগঠন ও প্রতিষ্ঠানের প্রয়োজন দেখা দেয়। সুতরাং মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়তে প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম। সেই লক্ষে রাজা কংস নারায়ণের স্মৃতি বিজড়িত তাহেরপুরের প্রাণকেন্দ্রে ১৯৬৭ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় তাহেরপুর কলেজ। কলেজটি জাতীয় চেতনা ও নৈতিক মূল্যবোধকে ধারণ করে র্দীঘ ৫৮ বছর ধরে প্রবীন ও নবীন দক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা শিক্ষার্থীর পাঠদানে গুরুপ্তর্পূণ ভূমকিা পালন করে চলছে |
আজ বিশ্বায়নের যুগে বাজার অর্থনীতির কারনে সাধারণ মানুষ শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। শিক্ষা পরিণত হয়েছে পণ্যে, ফলে আমরা ভুলতে বসেছি মানবিক মূল্যবোধ,আমাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি,আমাদের গর্ব মুক্তিযুদ্ধ,আমাদের অর্জন স্বাধীনতা। এ প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের মাধ্যমে বিশ্বমানের জ্ঞানসম্পন্ন, দেশপ্রেমিক ও মনুষ্যত্ববোধে উজ্জীবিত একজন পরিপূর্ণ মানুষ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। গুণগত শিক্ষার মাধ্যমে কেবল মেধার মানবিকীকরণ সম্ভব এই সত্য প্রতিষ্ঠায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ দিকে লক্ষ্য রেখে শিক্ষার্থীদের কল্যাণে কলেজে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা হয়েছে। শিক্ষার মনোন্নয়নে একাডেমিক কাউন্সিল ও শিক্ষক পরিষদের পাশাপাশি নিয়মিতভাবে শিক্ষার্থী-অভিভাবক মতবিনিময়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। কলেজের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে সরলীকরণ, নির্ভুল ও গতিশীল করার লক্ষ্যে তৈরি করা হয়েছে আধুনিক ডাইনামিক ওয়েবসাইট। শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও সাহিত্য-সাংস্কৃতিক কার্যক্রমসহ নানামূখী কর্মসূচি পালন করা হয়। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে কলেজের সকল বিভাগ, অফিস ও লাইব্রেরিকে অপটিক ফাইবার সংযোগের মাধ্যমে ব্রন্ডব্যান্ডের আওতাভুক্ত করা হয়েছে। কলেজ চত্বর পরিচ্ছন্ন ও শিক্ষার্থীদের মানসিক চাহিদা পূরণের জন্য কলেজ বাগানসহ প্রতিটি অঙ্গনকে নান্দনিকতার স্পর্শে অত্যন্ত মনোরম করা হয়েছে । একাডেমিক ও সংশ্লিষ্ট সকল পরিবেশ কাঙ্ক্ষিতমাত্রায় উন্নীতকরেণর যাবতীয় প্রচেষ্টা কেবলমাত্র একটি উদ্দেশ্যকে সামনে রেখে যেন এ কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীরা ক্লাসমূখী হয়ে প্রতিথযশা , পন্ডিত ও প্রজ্ঞবান শিক্ষকদের সংস্পর্শে থেকে নিজেদেরকে পরিপর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। এ ব্যপারে শিক্ষার্থী অভিভাবক, শিক্ষকসহ সকল কর্তৃপক্ষ ও সূধীজনের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। আপনাদের পারস্পারিক সহযোগিতায় আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারি। আর সেই লক্ষ্যকে হৃদয়ে ধারণ করে তাহেরপুর কলেজ, বাগমারা তার সকল কার্যক্রম পরিচালিত করে আসছে|
মাতৃভূমির প্রয়োজনে যুগোপযোগী মানবসম্পদ গঠনে আমরা আন্তরিকভাবে সচেষ্ট। পর্যায়ক্রমে কলেজটি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে উন্নতি করার লক্ষ্য আমরা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছি | আমাদের উদ্দেশ্য বাস্তবায়নে বাগমারা তথা দেশের সর্বস্তরের জনসাধারণের সহযোগতিা একান্তভাবে কামনা করছি।
মোঃ নজরুল ইসলাম মন্ডল
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
তাহরেপুর কলেজ









