তাহেরপুর অতি প্রাচিন ঐতিহাসিক জনপদ কিন্তু উচ্চ শিক্ষার জন্য এই অঞ্চলে কোন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। তাই অত্র অঞ্চলের কতিপয় বিদ্যোৎসাহী ব্যাক্তির উদ্যোগে ১৯৬৭ খ্রীষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় তাহেরপুর কলেজ। অর্ধ-শতাব্দীর অধিক কালের ঐতিহ্য ধারণ করে কলেজটি বর্তমানে আদর্শ বেসরকারি কলেজ হিসেবে আত্ম প্রকাশ করেছে। সরকার কর্তৃক পরিচালিত শিক্ষানীতিকে অনুসরণ করে তাহেরপুর কলেজের শিক্ষার মান,ফলাফল ও পরিবেশ ক্রমাগত উন্নতির দিকে যাচ্ছে। এ প্রসংগে উল্লেখ্য, কলেজের শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের দক্ষ প্রশাসনিক কর্মকান্ড এবং মেধাবি শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য। মূলত শিক্ষকবৃন্দই একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ। তাঁদের জ্ঞান ও শিক্ষাদান পদ্ধতির উপর নির্ভর করে গড়ে ওঠে শিক্ষার্থীর ভবিষ্যৎ এবং রাষ্ট্রের উত্তরাধিকার। এই বিবেচনায় বলা যায়, তাহেরপুর কলেজ বর্তমানে একটি অগ্রগামী প্রতিষ্ঠান।
যেহেতু আমি তাহেরপুর কলেজের সভাপতি এবং শিক্ষক ও শিক্ষা ব্যবস্থাপনার সংগে সংশ্লিষ্ঠ তাই সকল শিক্ষার্থীর কথা বিবেচনা করে অত্র শিক্ষা প্রতিষ্ঠানটিকে মডেল কলেজ হিসেবে গড়ে তোলার আন্তরিক দায়িত্ব গ্রহণ করেছি। ইতিমধ্যেই কলেজটিতে এইচ এস সি, এইচ এস সি (বিএম), ডিগ্রি (পাস) ও সম্মান বিষয়ে উন্নতমানের শিক্ষা দেওয়া হচ্ছে। আমি কলেজটির অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছি। আশা করি গৃহীত উন্নয়ন প্রকল্প শীঘ্রই দৃশমান হবে। কলেজটির সার্বিক উন্নয়নে আপনাদেও সানুনয় সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করছি।
আবু নঈম মোঃ শামসুর রহমান মিন্টু
সাবেক মেয়র, তাহেরপুর পৌরসভা









